শর্তাবলী (Terms & Conditions)
আমাদের সেবা গ্রহণ করার পূর্বে দয়া করে নিচের শর্তাবলী ভালো করে পড়ে নিন।
১. সেবার ধরণ
- আমরা সরাসরি ভূমি অফিস বা কোনো সরকারি প্রতিষ্ঠান নই। আমরা গ্রাহকের হয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কারিগরি সহায়তা প্রদান করি।
- কাগজপত্র ইস্যু করা বা অনুমোদন দেওয়া সম্পূর্ণ সরকারি কর্তৃপক্ষের এখতিয়ার। আমরা কেবল সঠিক প্রক্রিয়ায় আবেদনের নিশ্চয়তা দেই।
২. পেমেন্ট ও ফি
- আমাদের ওয়েবসাইটে বা সরাসরি যোগাযোগে প্রদর্শিত মূল্য দুটি ভাগে বিভক্ত হতে পারে: (ক) সরকারি ফি এবং (খ) আমাদের সার্ভিস চার্জ।
- পেমেন্ট করার সময় গ্রাহককে মোট অংক পরিশোধ করতে হবে।
৩. তথ্যের সঠিকতা
- আবেদনের জন্য গ্রাহককে সঠিক তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্য প্রদানের কারণে আবেদন বাতিল হলে 'ভূমি সেবা' কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৪. ডেলিভারি সময়
- অনলাইন কপি বা সার্টিফাইড কপি পাওয়ার সময়সীমা সরকারি সার্ভারের গতির উপর নির্ভর করে। আমরা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ পাওয়ার 'গ্যারান্টি' দেই না, তবে আনুমানিক সময় জানাতে পারি।
৫. সেবা পরিবর্তন
- কর্তৃপক্ষ যেকোনো সময় সেবার ধরণ বা মূল্য পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।